যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার জগমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে জগমানপুর গ্রামের মোদাচ্ছের মাস্টারের বাড়িতে রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করছিলেন। রড বাঁধার এক পর্যায়ে বাড়ির দ্বিতীয়তলার সিঁড়ির টিন সরাতে গেলে তিনি বিদ্যুতায়িত হন।
এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পরে জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
মিলন রহমান/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী