গাজীপুরে ডিসি অফিসে বোমাসদৃশ বস্তু
গাজীপুরের রাজবাড়ীর ভেতরে জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টায় বস্তুটি উদ্ধারের পর তা পানিভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয়।
জানা গেছে, রাজবাড়ীর ভেতরে ঘটনাস্থলের পশ্চিম পাশে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন কার্যালয় ও জেলা গারদ খানা এবং উত্তর পাশে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখা রয়েছে। এ এলাকার নিরাপত্তার জন্য পাশেই পুলিশের একটি ব্যারাক ছাড়াও রয়েছে প্রতিটি সরকারি অফিসের নিজস্ব নিরাপত্তারক্ষী।
গাজীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, উদ্ধার করা বস্তুটি পানিভর্তি বালতিতে চুবানো হয়েছে। এটি বোমা না অন্য কিছু, তা জানার জন্য পরীক্ষা করা হবে।
এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী