হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২
চাঁদপুরের হাজীগঞ্জে সাগরিকা ট্রেনে কাটা পড়ে অটোরিকশা চালক ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় অটোরিকশায় থাকা আরো ৪ যাত্রী লাফ দিয়ে পাশে পড়ে গিয়ে আহত হয়েছেন।
সোমবার দুপর সাড়ে ১২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস চাঁদপুর যাওয়ার পথে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের মডেল কলেজ সংলগ্ন আমিন রোড রেল ক্রসিং অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাজীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব কাজীর গাঁও গ্রামের আ. হকের ছেলে ব্যবসায়ী শিহাব (৩৫) ও একই গ্রামের লেদার ছেলে অটোরিকশা চালক কালু মিয়া (৩০)।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম যান। তিনি জাগো নিউজকে জানান, জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ দুটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
ইকরাম চৌধুরী/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম