যশোরে গণপিটুনিতে নিহত ১
যশোর শহরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ডলার হোসনে (৩০ নামে একজন নিহত হয়েছেন। বুধবার ভোরে আনসার ক্যাম্প এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে।
নিহত ডলার হোসনে শহরের আশ্রম রোড এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ গনি মিয়া বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, বুধবার ভোররাতে আনসার ক্যাম্প এলাকায় সন্ত্রাসী ডলারসহ তার লোকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে স্থানীয়রা ডলারকে ধরে গণপিটুনি দেয়।
পরে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।
নিহত ডলারের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি অভিযোগসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।
বিএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি