ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাসিক নির্বাচনে ৯ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৪ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ৯ জন সম্ভাব্য মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ২১৩ জন কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ২য় তলায় নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত ডা. সেলিনা হায়াৎ আইভী, বিএনপি মনোনীত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামি আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, জাসদের মোসলেমউদ্দিন, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কথিত বিএনপি নেতা সুলতান মাহমুদ ও জাপা নেতা মেজবাহ উদ্দিন ভুলু। এছাড়াও সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। ২২ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শাহাদাত হোসাইন/আরএআর/পিআর