ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ সদস্য পদে ১৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। ফরম বিক্রির প্রথমদিন নির্বাচন অফিস হতে চেয়ারম্যান পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেনি। ১৭ জন সাধারণ ও সংরক্ষিত সদস্যরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার সকাল হতে বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং অফিসার ফরম বিতরণ শুরু করেন।
 
সহকারী রিটার্নিং অফিসার আফরোজা খাতুন জানান, প্রথমদিন চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি। তবে সদস্য পদের মধ্যে সংরক্ষিত-৫ এ (তারাব পৌরসভা, মুড়াপাড়া, কাঞ্চন পৌরসভা, কায়েতপাড়া, রূপগঞ্জ, তাউদপুর, ভুলতা, ভোলাব ও গোলাকান্দাইল) সীমা রানী পাল, সৈয়দা বিলকিস খানম ও কুলসুম নামে তিন নারী মনোয়ন ফরম ক্রয় করেছে।

এছাড়া সাধারণ ওয়ার্ড-৩ এ (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯-২৭ নং ওয়ার্ড) হুমায়ন কবির, সাধারণ ওয়ার্ড-৪ এ (কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর) ইফরান উদ্দিন, মোস্তফা হোসেন চৌধুরী, সাধারণ ওয়ার্ড-৭ এ (পিরোজপুর, সম্ভুপুরা,বৈদ্যোর বাজার,মোগরাপাড়া) মোস্তাফিজুর রহমান, সাধারণ ওয়ার্ড-৮ এ (সোনারগাঁ পৌরসভা, বারদী, সনমানন্দি) ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, সাধারণ ওয়ার্ড-৯ এ (জামপুর, নোয়াগাও, কাচপুর, সাদিপুর) সাইদুর রহমান, নূরে আলম খান, সাধারণ ওয়ার্ড-১৩ এ (তারাব পৌরসভা, মুড়াপাড়া, কাঞ্চন পৌরসভা) মোস্তাফিজুর রহমান, মতিউর রহমান আকন্দ, হাফিজুর রহমান, সাধারণ ওয়ার্ড-১৪ এ (কায়েতপাড়া, রূপগঞ্জ, তাউদপুর) জাহেদ আলী, তোফাজ্জল হোসেন, সিরাজুর রহমান, সাধারণ ওয়ার্ড-১৫ এ (ভুলতা, ভোলাব ও গোলাকান্দাইল) কামরুল হোসেন মনোয়নপত্র ক্রয় করেছেন। তবে কারো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। আগামী ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ও আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
শাহাদাত হোসেন/ এমএএস/পিআর