কুড়িগ্রামে বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শ্যামল চন্দ্র (৩৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টায় ফুলবাড়ী উপজেলার খালিশাকোটাল সীমান্তের ৯৩৪ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে গরু আনতে যান শ্যামল। এ সময় ভারতের বসকোটাল বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন শ্যামল চন্দ্র।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ