বৈধতা পেলেন সিদ্ধিরগঞ্জের কাউন্সিলর প্রার্থী খোকন ও সুমন
আপিল করে মনোনয়ন পত্রের বৈধতা পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন খোকন ও ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুমন কাজী।
বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল শুনানি শেষে তারা তাদের প্রার্থিতার বৈধতা ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন এ দুই প্রার্থী।
২৬ নভেম্বর নাসিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে ঋণ খেলাপি থাকার অভিযোগে ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন খোকন ও ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুমন কাজীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার।
এরপর মনোনয়নপত্রের বৈধতা প্রমাণের লক্ষ্যে ঢাকা ভিাগীয় কমিশনার বরাবর আপিল করেন দেলোয়ার হোসেন খোকন ও সুমন কাজী।
সংশ্লিষ্ট ব্যাংকের পাওনা পরিশোধ করার পরও স্ব স্ব ব্যাংক তাদের বিবরণী সময়মতো বাংলাদেশ ব্যাংকে পৌছায়নি বলে জানান তারা। তারই প্রেক্ষিতে বুধবার আপিল শুনানি শেষে তারা মনোনয়নপত্রের বৈধতা পায়।
দেলোয়ার হোসেন খোকন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সুমন কাজী নারায়ণগঞ্জ জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
হোসেন চিশতী সিপলু/এমএএস/আরআইপি