চাঁদপুরে চেয়ারম্যান পদে ১০ প্রার্থী
চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য ৮০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগের মনোনীত কোনো প্রার্থী না থাকলেও মনোনয়নপত্র দাখিল করা ১০ জন চেয়ারম্যানের মধ্যে ৮ জনই আওয়ামী লীগ সমর্থিত। এর মধ্যে দুই জন মুক্তিযোদ্ধা।
আওয়ামী লীগ সমর্থিতরা হলেন- আলহাজ ওসমনি গনি পাটওয়ারি, মো. ইউসুফ গাজী, মো. নূরুল আমিন, নূরুল ইসলাম নাজিম দেওয়ান, মো. শহিদ উল্লাহ মাস্টার, মো. আহসান উল্লাহ আখন্দ, মো. জহিরুল ইসলাম ও আব্দুর রব ভূঁইয়া।
মুক্তিযোদ্ধা দুইজন হচ্ছেন- এম এ ওয়াদুদ ও শহিদ আহম্মদ মজুমদার।
ইকরাম চৌধুরী/আরএআর/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম