সাতক্ষীরায় গ্রেফতার ৫৬
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে এদের আদালতে পাঠানো হয়।
গ্রফতারদের মধ্যে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি বকুল রয়েছেন।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, রোববার রাতভর অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানার ১৩ জন, কলারোয়া থানার ৯ জন, তালা থানার দুইজন, কালিগঞ্জ থানার ৬ জন, শ্যামনগর থানার ১৬ জন, আশাশুনি থানার ৪ জন, দেবহাটা থানার দুইজন ও পাটকেলঘাটা থানার দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। এদের আদালতে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/জেআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু