টেকনাফে ১ লাখ ইয়াবাসহ আটক এক
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০ টায় টেকনাফের নাফ নদী নিকটবর্তী হাসপাতাল খাল ও খায়ুকখালী খাল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ঐ নাগরিকের নাম জানা যায়নি।
টেকনাফস্থ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ জানিয়েছেন, টেকনাফ সদর বিওপির বিজিবির ২টি টহল দল নাফনদীস্থ হাসপাতাল খাল ও খায়ুকখালী খালে অভিযান চালায়। প্রথমে হাসপাতাল খাল এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা সহ মিয়ানমারের এক নাগরিককে আটক করে। এছাড়াও একই সময় খায়ুকখালী খালে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৩ কোটি টাকা।
এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করে উদ্ধার হওয়া ইয়াবা ও আটক ব্যক্তিকে টেকনাফ থানায় সোর্পদ করা হবে বলে আল জাহিদ জানান।
এসএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী