মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিহত ১
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে একটি পণ্যবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবিতে একজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার কালীপুরা এলাকার নূর মোহাম্মদ কমান্ডারের ছেলে। সে ফেরি করে বিভিন্ন সামগ্রী বিক্রি করতো।
সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকাতে মেঘনী নদী পারাপারের সময় একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে অপর একটি পণ্যবাহী বাল্কহেডের সংঘর্ষ ঘটে। ওই সময়ে ছয় জন পানিতে ডুবে যায়। তাদের মধ্যে পাঁচজনকে জীবিত ও ইকবাল হোসেন (৩০) নামের একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির এএসআই জাহিদুল ইসলাম জানান, নিহত ইকবাল হোসেন চরকিশোরগঞ্জ এলাকায় ফেরি করে মশারি বিক্রি করতো। বন্দরে শ্বশুড়বাড়ি বাড়িতে যাওয়ার সময় একটি পণ্যবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে গেলে নদীতে ডুবে তার মৃত্যু হয়। পণ্যবাহী বাল্কহেডটি আটক করা হয়েছে।
মো. শাহাদাত হোসেন/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা