নাসিক নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন : জাবেদ আলী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তবে প্রয়োজন হলে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।
বুধবার বেলা ১১টা থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে আমাদের র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। শুধু ভোটকেন্দ্রে নয় কেন্দ্রের বাইরেও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। এছাড়া সাতজন মেয়র প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। আর পর্দা ঘেরা বুথে শুধু ভোটাররাই যাবে, অন্য কোনো লোক থাকতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা নির্বাচনের ব্যাপারে সবদিক থেকে স্বচ্ছ রয়েছি। আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখন পর্যন্ত আমরা তেমন কোনো ধরনের অভিযোগ পাইনি। প্রার্থীদের কোনো অভিযোগ পেলে পরবতী পদক্ষেপ নেয়া হবে।
এ সময় নির্বাচন কমিশনার জাবেদ আলী সকল প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন।
শাহাদাত হোসেন/আরএআর/জেআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা