ভোলায় সাড়ে ৪ কোটি টাকার জাল জব্দ
ভোলার মেঘনায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযানে কোস্টগার্ড এসব জাল উদ্ধার করে।
জব্দকৃত জালের মধ্যে ১১ লাখ মিটার কারেন্ট জাল, ৪৫ হাজার মিটার পাই জাল এবং ৩৫ হাজার মিটার চরঘেরা জাল রয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার মো. করিম জানান, ভোলা সদরের ভেদুরিয়া থেকে কোস্টগার্ডের কয়েকটি দল অভিযানে নামে।
এসময় দক্ষিণ জোনের আওতাধীন ভোলা, বরিশাল ও পিরোজপুরের বিভিন্ন নদীতে সর্বমোট ১১ লাখ ৮০ হাজার মিটার জাল জব্দ করে। জব্দকৃত জাল ভোলা স্টেশনে এনে পুড়িয়ে ফেলা হয়েছে।
জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড এ অভিযান চালায়।
ছোটন সাহা/এফএ/জেআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন