সাতক্ষীরায় ৪ সদস্য প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার ৪ সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এসব প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন এসব প্রার্থীরা।
জেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান জাগো নিউজকে জানান, নির্বাচনে অংশগ্রহণ না করার প্রত্যয় ব্যক্ত করে ১ নং ওয়ার্ডের আনছার আলী, ৮ নং ওয়ার্ডের কাজী নওশাদ দিলওয়ার, ১৫ নাম্বার ওয়ার্ডের বাবলুর রশিদ ও ময়েজউদ্দীন মনোনয়নপত্র লিখিতভাবে প্রত্যাহার করেছেন।
আকরামুল ইসলাম/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু