প্রতীক পেলেন ঝালকাঠি জেলা পরিষদের সদস্য প্রার্থীরা
ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে প্রার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মিজানুল হক চৌধুরী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক পেলেন যারা- রাজাপুরের সংরক্ষিত (২ নং) আসনে লিপি আক্তার (টেবিল ঘড়ি) ও নাসরিন সুলতানা মুন্নি (ফুটবল), সাধারন সদস্য পদে ৫ নং আসনে গিয়াস উদ্দিন (হাতি), মো. ইদ্রিস আলী (অটো রিক্সা) ও আব্দুস সোবাহান খান (তালা) ।
একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে সরদার মো. শাহ আলম, সংরক্ষিত আসনে সদস্য পদে রেবা রাণী মন্ডল (আসন-১), শারমিন মৌসুমী কেকা (আসন-৩), সেজুতি বিশ্বাস (আসন ৪), নাসিমা আক্তার (আসন-৫)।
সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- শাখাওয়াত হোসেন অপু সিকদার (আসন-১), এসএম আমিনুল ইসলাম (আসন-২), মো. মনিরুজ্জামান (আসন-৩), ফয়জুর রব আজাদ (আসন-৪), অধ্যক্ষ মো. গোলাম বারী (আসন-৬), আব্দুর রশিদ হাওলাদার (আসন-৭), আব্দুল মান্নান মিয়া “অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল” (আসন-৮), সালাহউদ্দিন আহমেদ সালেক (আসন-৯), সাইদুর রহমান সেন্টু (আসন-১০), মোহাম্মদ আলী খান (আসন-১১), আব্দুল ওয়াহেদ খান (আসন-১২), মাহবুব হোসেন (আসন-১৩), খন্দকার মুজিবুর রহমান (আসন-১৫) ও ইঞ্জিনিয়ার মো. হাতেম আলী (আসন-১৬)।
আতিকুর রহমান/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা