সাতক্ষীরায় লড়াই হবে মোটরসাইকেল-আনারসের
আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও দলীয় প্রার্থী মুনছুর আহমেদ ও সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম। নির্বাচনে মুনছুর আহমেদ পেয়েছেন আনারস প্রতীক ও নজরুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।
চেয়ারম্যান ছাড়াও ৫টি সংরক্ষিত নারী ও ১৫টি সাধারণ সদস্য পদে ৯৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল কাসেম মো. মহিউদ্দীন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
এসময় সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামানসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন জানান, নির্বাচনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এসময় তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের প্রতি আহব্বান জানান।
আকরামুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু