সাতক্ষীরায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় ট্রাকচাপায় ইসাদুল সরদার (২৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এ দুঘর্টনা ঘটে। নিহত সাতক্ষীরা সদরের ধূলিহর গ্রামের নুরু সরদারের ছেলে।
অপর ভ্যানচালক আব্দুল হাকিম মোড়লের ছেলে মন্টু বলেন, কাটিপাড়া থেকে বিনেরপোতা এলাকার রনি ফ্লাউড এন্টারটিজ ফ্যাক্টরিতে আমরা তিনটি ভ্যানযোগে কাঠ নিচ্ছিলাম। ঘটনাস্থলে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক ইসাদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু