ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি : নিহত ১, নিখোঁজ ৩
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৮টার দিকে আশুগঞ্জ নৌঘাট থেকে একটি যাত্রীবাহী ট্রলার কিশোরগঞ্জের অষ্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রলারটি আশুগঞ্জ নৌ-ঘাট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যায়।
এ ঘটনায় ট্রলারে থাকা চার যাত্রী নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডু্ুবুরিরা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবি : নিখোঁজ ৫
## ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবি : নিখোঁজ ৫
বিএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু
- ২ কুমিল্লার ১১ আসনে জামানত হারিয়েছেন ৫৭ প্রার্থী
- ৩ প্রতিপক্ষের বাড়িতে হামলা: বহিষ্কারের ঘোষণা নবনির্বাচিত এমপি প্রার্থীর
- ৪ দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ
- ৫ মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে: রেঞ্জ ডিআইজি