সিরাজগঞ্জ যুবদলের সহ-সভাপতি কারাগারে
নাশকতার মামলায় গ্রেফতার সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি জুলফিকার হোসেন টিটোকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতার জুলফিকার হোসেন টিটো সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার তোতা মিয়ার ছেলে।
সোমবার ভোর রাতে পুলিশ ধানবান্ধি মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
পরে আদালতের বিচারক মো. মোরশেদ আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সিরাজগঞ্জ সদর থানার রেজিস্ট্রার এএসআই মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
যুবদল নেতা টিটোকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট ও সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীর পাম্পগুলোতে বিক্রি বন্ধ, বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েনের দাবি
- ২ দিঘির প্রবেশমুখে অবৈধ কাউন্টার, ১০০ টাকা করে গুনতে হচ্ছে দর্শনার্থীদের
- ৩ নির্বাচনে অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি: জামায়াত আমির
- ৪ শর্ট সার্কিট থেকে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, উপকরণসহ শ্রেণিকক্ষ পুড়ে ছাই
- ৫ কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০