নারায়ণগঞ্জে নির্বাচনের দিনও খোলা থাকবে শিল্পকারখানা
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের (নাসিক) দিনেও খোলা থাকবে পোশাক শিল্পকারখানাগুলো। এসব শিল্পকারখানার শ্রমিকদের মধ্যে যারা ভোটার রয়েছেন তারা মালিক পক্ষের অনুমতি নিয়ে ভোট দিতে যেতে পারবেন।
নীট গার্মেন্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক জাগো নিউজকে বলেন, নাসিক নির্বাচনে শিল্পকারখানাগুলো বন্ধ না থাকলেও কারখানার শ্রমিক এবং কর্মকর্তাদের মধ্যে কেউ ভোটার থাকলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সময় নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন। আর নির্বাচনে সিটি কর্পোরেশন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করা হলেও শিল্পকারখানাগুলো বন্ধ রাখার ঘোষণা করা হয়নি। সব কিছুই নিয়মতান্ত্রিকভাবে চলবে।
তবে নির্বাচনে প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের দিন কারখানার সব কর্মকর্তা কর্মচারীরা যেন নিজেদের প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয় সে জন্য কারখানার মালিকদের সতর্কমূলক ভূমিকা পালন করার অাহ্বান জানান তিনি। গার্মেন্ট শিল্প খাতের সঙ্গে দেশের উন্নয়ন জড়িত রয়েছে। গার্মেন্টগুলো বন্ধ রাখলে রফতানি খাতে প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, গার্মেন্ট শিল্প হচ্ছে দেশের রফতানি খাতের অন্যতম চালক। তাই এটাকে সবসময় সচল রাখা দরকার।
এসএম/এআরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়মনসিংহে অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
- ২ দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক, প্রার্থীর দাবি পরিকল্পিত
- ৩ নগদ টাকা বিতরণ নিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
- ৪ ঝালকাঠিতে প্রস্তুতি সম্পন্ন, ২৩৭ কেন্দ্রে যাচ্ছে ব্যালট-সরঞ্জাম
- ৫ উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩