ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: ০৭:৪০ এএম, ২১ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠুতা ও নিরাপত্তার স্বার্থে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিটি এলাকা নিরাপত্তার চাদরে ছেয়ে গেছে। তবে সবচেয়ে শক্ত অবস্থানে মাঠে কাজ করছে র‌্যাব।

জানা গেছে, সহিংসতা রোধে র‌্যাব-১১ এর ভূমিকা থাকবে উল্লেখযোগ্য। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। বিশেষ করে র‌্যাব স্ট্রাইকিং ফোর্সকে সিটি করপোরেশন এলাকা নিয়মিত টহল দিতে দেখা গেছে।

বুধবার নিরাপত্তার স্বার্থে সকাল থেকে শহরের চাষাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনসহ দেহ তল্লাশি করছেন র‌্যাব সদস্যরা।

N-ganj

এদিকে, নির্বাচন সুষ্ঠুতার লক্ষ্যে অপরাধ দমন ও ভোটারদের উৎসাহিত করতে র‌্যাব সদস্যরা বিভিন্ন এলাকায় মহড়াসহ কৌশুলী ভূমিকা রাখছেন। কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে র‌্যাব। এছাড়া র‌্যাব-১১ এর পেট্রোল টিম সকাল থেকে মহড়া দিচ্ছে।

শহরের চাষাঢ়ায় চেকপোস্ট বসানোর পর ঘটনাস্থলে আসেন র‌্যাব-১১ এর এডিশনাল পুলিশ সুপার নরেশ চাকমাসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

N-ganj

নরেশ চাকমা বলেন, নাসিক নির্বাচনে এখনো সহিংসতা হওয়ার মত কিছু দেখছি না। তারপরও নিরাপত্তার জন্য আমাদের দায়িত্ব থাকবে নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।

তিনি আরো বলেন, র‌্যাব স্ট্রাইকিং ফোর্স প্রতিটি কেন্দ্রে কাজ করবে। ডকস্কয়ার্ড মাঠে রয়েছে। নির্বাচনে র‌্যাব-১১ এর ৫০টি পেট্রোল কাজ করবে। ইতিপূর্বে ১২টি পেট্রোল মাঠে নিয়মিত কাজ করছে।

শাহাদাত হোসেন/এফএ/এমএস