ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২১ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে উপজেলার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

আহত মিনারা বেগম জানান, একই এলাকার মাসুমের সঙ্গে তার স্বামী মহাব্বত ভান্ডারির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মিনারা বেগম তার বাড়ি ঘর নির্মাণ করার সময় মাসুম, আব্দুল আলী, সেলিনা বেগম, পিয়ারা বেগমসহ অজ্ঞাত দু-তিনজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘর নির্মাণে বাধা দেয়।

এ সময় প্রতিপক্ষের লোকজন স্বামী মহাব্বত ভান্ডারিকে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে স্ত্রী মিনারা বেগম, ছেলে বাক্কার, মেয়ে রহিমা, শাশুড়ি সালমা বেগম বাঁচাতে এগিয়ে তাদেরও কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকরীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মীর আব্দুল আলীম/এএম/আরআইপি