ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জে ৭টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রকাশিত: ০৩:৫৩ এএম, ১০ মার্চ ২০১৫

সাড়ে ৫ ঘন্টা ঘন্টা বন্ধ থাকার পর আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ৯টি ইউনিটের মধ্যে ৭টি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। সোমবার রাত ১২টা নাগাদ ৬টি এবং মঙ্গলবার ভোরে একটি ইউনিটের  উৎপাদন শুরু হয়। তবে এখনো পর্যন্ত ২টি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রর ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, বন্ধ থাকা বাকি ২টি ইউনিট চালু করার জন্য চেষ্টা চলছে।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের, ১৩২ কেবি`র একটি সাবস্টেশনে ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ কেন্দ্রর চালুকৃত ১০টি ইউনিটের মধ্যে ৯টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

এসএইচএ/আরআইপি