ভোট দিলেন সাখাওয়াত
নারায়ণগঞ্জ শহরের মাসদাইরস্থ আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খান। সকাল সোয়া ৮টার দিকে তিনি ভোট দেন।
কেন্দ্র থেকে বের হয়ে তিনি পরিবেশ ভালো উল্লেখ করলেও কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য নেই বলে মন্তব্য করেন। এছাড়া সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাইহোক মেনে নেবেন বলেও জানান তিনি।
এসময় তার সঙ্গে দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা বিভিন্ন ভোটকেন্দ্র পর্যবেক্ষণে যান।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শাহাদাত হোসন/এফএ/জেআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার