ন্যাড়া মাথায় নৌকার ছাপ
সকাল সোয়া ৯টা। নারায়ণগঞ্জ ক্লাবের সামনের রাস্তায় শতেক মানুষের জটলা। জটলার মাঝে এক বৃদ্ধ ঘুরে ঘুরে কথা বলছেন। মাথা সবে ন্যাড়া করেছেন বৃদ্ধ। তাতে তেল চিকচিক করছে।
তবে গোটা মাথা চুলহীন বলা যাবে না। নৌকা সদৃশ থোকা থোকা চুল রেখে দিয়েছেন মাথার বেশ কয়েকটি জায়গায়। তাতে পাল, মস্তুল ও বৈঠার ছাপ রয়েছে।
উৎসুক জনতা নৌকা পাগল এই বৃদ্ধকে পেয়ে ঘিরে ধরেছে। গণমাধ্যম কর্মীরাও ব্যাপক উৎসাহ নিয়ে ঘুরে ঘুরে বৃদ্ধার ছবি তুলছেন।পাশেই ভোটকেন্দ্র। ভোটাররাও বেশ মজা নিয়ে এ দৃশ্য অবলোকন করছেন। 
বৃদ্ধার বাড়ি ভৈরব। নৌকা আর বঙ্গবন্ধুর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। বলেন, আইভীর বাবার ভক্ত ছিলাম। আইভীর বাবার পাশে থেকেছি। এ কারণে সেই ভৈরব থেকে এসেছি।
আইভী না নৌকার ভক্ত এমন প্রশ্নের জবাবে বলেন, আইভী মানেই তো নৌকা। গতবার শামীম ওসমান আওয়ামী লীগের প্রার্থী ছিল। সেবার শামীম ওসমানের ভোট করেছি। এবার আইভী নৌকা পেয়েছে, তাই আইভীরে ভোট দিমু।
এএসএস/এএস/ওআর/জেআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী