গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও বাড়ইপাড়া এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত একজনের বয়স ২২ বছর। অপর জনের বয়স জানা যায়নি।
সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ দাউদ জানান, মঙ্গলবার সন্ধা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি বাস এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর দিকে, বাড়ইপাড়া এলাকায় একটি বাস পেছন থেকে আরেকটি বাসকে ধাক্কা দিলে সামনের বাসের এক যাত্রী নিহত হয়।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে গাজীপুর তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী