কামারখন্দে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
ঢাকা-রাজশাহী রেলপথে সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামতৈল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক ইলিয়াস আলী এ তথ্য নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা ওই যুবক কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশনের সড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটিতে কাটা পড়ে সে।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীর পাম্পগুলোতে বিক্রি বন্ধ, বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েনের দাবি
- ২ দিঘির প্রবেশমুখে অবৈধ কাউন্টার, ১০০ টাকা করে গুনতে হচ্ছে দর্শনার্থীদের
- ৩ নির্বাচনে অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি: জামায়াত আমির
- ৪ শর্ট সার্কিট থেকে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, উপকরণসহ শ্রেণিকক্ষ পুড়ে ছাই
- ৫ কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০