বান্দরবানে তিন সন্ত্রাসী আটক
বান্দরবানের থানচি উপজেলায় ত্রিপুরা ন্যাশনাল পার্টি নামে চাঁদা দাবির সময় স্থানীয়রা তিন সন্ত্রাসীকে আটক করে বিজিবির কাছে সোর্পদ করেছে। এসময় ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকরা হলেন, মেনপম ম্রো, মেনসং ম্রো ও মংএচিং মারমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে তিন সন্ত্রাসী থানচি উপজেলা ৪নং বলিপাড়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডে শৈরাং ত্রিপুরা পাড়ায় প্রবেশ করে এবং ত্রিপুরা ন্যাশনাল পার্টি নামে চাঁদা দাবি করে। এসময় স্থানীয়রা কৌশলে তাদের আটক করে, পরে বিজিবির হাতে সোপর্দ করে। তারা সবাই আলীকদম উপজেলা স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
থানচির ৩৩-বিজিবির সিও লে. কর্নেল হাবিব বলেন, আমরা গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছি। আটকদের থানচি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর সাক্তার জানান, থানায় সোর্পদ করলে আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈকত দাশ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬