শরণখোলায় বাঁধ নির্মাণের দাবি
বাগেরহাটের শরণখোলায় বেড়ীবাঁধ নির্মাণের দাবিতে বন সংলগ্ন ভোলা নদীর চরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী ভোলা নদী তীরবর্তী দক্ষিণ রাজাপরের মাঝেরচর এলাকায় এ মানববন্ধন হয়।
এসময় বন সংলগ্ন বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ ওই মানববন্ধনে অংশ নেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন, মাঝের চরের বাসিন্দা মো. নান্না মিয়া ও সালেহা বেগমসহ সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবীরা।
শওকত আলী বাবু/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে