ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জেএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬

কুমিল্লায় জেএসসি পরীক্ষায় ফেল করায় এক ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রী অন্তরা দেবনাথ উপজেলার যাত্রাপুর গ্রামের শংকর দেবনাথের মেয়ে। মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, অন্তরা দেবনাথ মুরাদনগর উপজেলার যাত্রাপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর ওই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে তার অকৃতকার্য হওয়ার খবর পায়।

পরে সে বাড়ি এসে বিকেলের দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

মুরাদনগর থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অন্তরা নামের ওই ছাত্রী আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম