ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জেএসসি ও পিইসিতে সাহস স্কুলের সাফল্য অব্যাহত

প্রকাশিত: ০২:১৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬

কুমিল্লার বরুড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম সিংগুরে প্রতিষ্ঠিত সাহস ইনটেলেক্ট ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষার্থীরা এবার জেএসসি ও পিইসিতে দারণ সাফল্য দেখিয়েছে।

২০১৬ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় সাহস স্কুলের ৫ম ব্যাচে মোট ১২জন এবং জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় ১ম ব্যাচে সতজন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এরপর ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় দুইজন এবং প্রাথমিক সমাপনী পরীক্ষায় একজন জিপিএ-৫ অর্জন করেছে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত সাহস স্কুল বরুড়া উপজেলার প্রথম এবং একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জাতীয় শিক্ষাক্রম ইংরেজি মাধ্যমে পাঠদান করা হয়। অজ পাড়াগাঁয়ে প্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যমে পাঠদানরত সাহস স্কুল ইতোমধ্যে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক আশার আলো ছড়াতে সক্ষম হয়েছে।

ভবিষ্যতে সাহস স্কুল স্থানীয় এলাকায় সুশিক্ষা বিস্তারে ও উন্নত সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে শিক্ষা সংশিষ্ট মহলের বিশ্বাস।

এআরএ/এমএস