বান্দরবানে চাঁদাবাজির মামলা থেকে ১৯ নেতাকর্মী খালাস
ফাইল ছবি
বান্দরবানে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় জনসংহতি সমিতির ১৯ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের আদালত এ আদেশ দেন।
২৩ আগস্ট দ্রুত বিচার আইনে সিএনজি মাহেন্দ্র চালক সমিতির শ্রমিক মো. মহিউদ্দিন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জলিমং মারমা, জেলা শাখার সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমাসহ ১৯ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াসুর রহমান জানান, সিএনজি মাহেন্দ্র মালিক সমিতির কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে মহিউদ্দিনের করা দ্রুত বিচার আইনে মামলাটি দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁদাবাজির সম্পৃক্ততা না পাওয়ায় সব আসামিকে খালাস দিয়েছেন।
জুলাই মাসে বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মংপ্রু মারমার অপহরণের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা ও আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমাসহ সংগঠনের ৩৮ নেতাকর্মীকে আসামি করে অপহরণ ও চাঁদাবাজির ৩টি মামলা দায়ের করে। এসব মামলায় অধিকাংশ নেতাকর্মী হাইকোট থেকে জামিন নিয়েছেন।
এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬