বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
শনিবার সকাল ৬টার দিকে নবাবগঞ্জ উপজেলার রাণীপুকুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল হাকিম আজাদ জানান, সকালে ওই এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া বাবলু এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো অপসারণ করা হচ্ছে।
এমদাদুল হক মিলন/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মণিরামপুরবাসীকে ভবদহের অভিশাপ থেকে মুক্তি দিতে চান এমপি এনামুল
- ২ এমপির আশ্বাসে বাড়ি ফিরে রক্তাক্ত বাহাউদ্দিন এখন হাসপাতালে কাতরাচ্ছেন
- ৩ রঙের বিষে নীল হচ্ছে গড়াই, স্বাস্থ্যঝুঁকিতে শ্রমিকরা
- ৪ ঈদে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা, হিমশিম মধ্যবিত্তরা
- ৫ ‘কলসবন্ধন’ করে সুপেয় পানির দাবি জানালেন উপকূলবাসী