পুলিশ পরিচয়ে ইভ টিজিং
নারায়ণগঞ্জ ক্লাবে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন পুলিশ পরিচয়ে ইভ টিজিংয়ের অপরাধে দুই যুবককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জেবিন বিনতে শেখ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সানি (২২) দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর এলাকার মৃত হাবিবুরের ছেলে ও তার বন্ধু মো. শরিফ (২৩) শহরের নন্দীপাড়া এলাকার আমিনুলের ছেলে।
তাসনীম জেবিন বিনতে শেখ জানান, শনিবার রাতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনুষ্ঠান চলাকালে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন নারীকে উত্ত্যক্ত করে।
এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের আটক করে। রোববার বিকেলে পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সন্ধ্যায় আদালত বসিয়ে তাদের তিনদিন করে কারাদণ্ড দেয়া হয়।
মো. শাহাদাত হোসেন/এএম/এমএস