ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরাজিত কাউন্সিলর প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপ

প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০২ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী হাজী ওবায়েদউল্লাহর বাড়িতে ককটেল সাদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ককটেল সদৃশ বস্তু দুইটি উদ্ধার করে। তবে নাসিক নির্বাচনের পরবর্তী সহিংসতার অংশ বিশেষ বলে মনে করছেন এলাকাবাসী। সোমবার বিকেলে শহরের ২নং বাবুরাইলস্থ ওবায়েদউল্লাহর বাড়িতে এই হামলা চালানো হয়।

জানা গেছে, বিকেল ৫টার দিকে কে বা কারা শহরের ২নং বাবুরাইলে সাবেক কাউন্সিলর হাজী ওবায়েদউল্লাহর বাড়িতে লাল টেপ পেঁচানো দুইটি ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ করে। তখন বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে সাবেক কাউন্সিলর হাজী ওবায়েদউল্লাহসহ এলাকাবাসীকে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারণা।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ককটেল সদৃশ্য বস্তু দুইটি সদর মডেল থানায় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
 
শাহাদাত হোসেন/এআরএ/এএম