টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাস ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। রোববার বিকাল ৫ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের স্থলবন্দরের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, কক্সবাজার থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাস ও টেকনাফ থেকে আসা মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এসএইচএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী