ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দারিদ্র্য দূরীকরণে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই

প্রকাশিত: ১১:৩০ পিএম, ০৬ জানুয়ারি ২০১৭

যশোর-১ আসনের (শার্শা) জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, দারিদ্র্য দূরীকরণে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। দেশ স্বাধীনের পর অনেক সরকার এসেছে, তারা কেবল মানুষের ভাগ্য নিয়ে ছল চাতুরী করেছে। উন্নয়ন-তো দূরের কথা উল্টা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ও ভিক্ষুকের দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করেছে।

শুক্রবার বিকেলে বেনাপোল সোনালী ব্যাংক চত্বরে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে অগ্রযাত্রা, উন্নয়ন তা আসলেই চমকে যাবার মতো। আন্তর্জাতিক অঙ্গনে বারবার প্রশংসিত হয়েছে ১৬ কোটি মানুষের এই ভূখণ্ড। খাদ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ বেশকিছু খাতে আমাদের অর্জন অভাবনীয়। নারীর ক্ষমতায়ন হয়েছে চোখে পড়ার মতো। স্কুল-কলেজে নারী শিক্ষার্থী ৫০ শতাংশের ওপরে। জঙ্গি দমনে সরকার ও আওয়ামী লীগের শতভাগ আন্তরিকতায় বহির্বিশ্ব সন্তুষ্ট। তথ্যপ্রযুক্তির জোয়ার এখন বিশ্বজুড়ে। এর ঢেউ এসে আছড়ে পড়েছে বাংলাদেশে।

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুলফিকার আলী মন্টুর সভাপত্বিতে সম্মেলন উদ্বোধন করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিক মিলন।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের কাউন্সিলর অহিদুজ্জামান অহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমুখ।

সম্মেলন শেষে জুলফিকার আলী মন্টুকে সভাপতি এবং কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটির নাম ঘোষণা করা হয়। রাতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

জামাল হোসেন/জেএইচ