ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৮ মার্চ ২০১৫

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন গোপালগঞ্জে। এ ছাড়াও আহত হয়েছেন আরও একজন। এই ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানিতে।

রামদিয়া পুলিশ ফাঁড়ির ওসি রথিন্দ্রনাথ তরফদার জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ওড়াকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এমজেড/আরআইপি