কিছুটা সময় নিয়ে হলেও এমপি লিটনের হত্যাকারীদের সনাক্ত করা হবে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, অতীতে আমাদের যে সাফল্য তাতে আমরা আশাবাদী কিছুটা সময় নিয়ে হলেও এমপি লিটনের হত্যাকারীদের পুলিশ সনাক্ত করতে পারবে। পুলিশের সকল সংস্থা নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে এ হত্যাকাণ্ডের তদন্ত করছে।
মঙ্গলবার দুপুর ১টায় রংপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ইতিপূর্বে যত জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তা আমরা উদঘাটন করেছি। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখেই এমপি লিটন হত্যার তদন্ত কাজ চলছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এটা দেশে বিদেশে সকলইে স্বীকার করে।
পরে প্রধান অতিথি হিসেবে সভায় যোগ দেন আইজিপি এ কে এম শহীদুল হক।
সভায় পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তারা সভায় অংশ নেন।
জিতু কবীর/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব