মংলা-খুলনা রেল লাইনের নির্মাণ কাজ শুরু
মংলা-খুলনা রেল লাইনের নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বন্দরের দিগরাজ এলাকায় এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দফতরের অতিরিক্ত সচিব সুব্রত রায় মৈত্র, বংলাদেশ রেলওয়ের প্রকল্প পরিচালক মজিবর রহমান, ভারতীয় রেলওয়ের উপদেষ্টা দিবাঞ্জন রায় এবং প্রধানমন্ত্রী দফতরের সহকারী সচিব এ কে সিনহা।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩ হাজার কোটি টাকা। যা শেষ হবে আগামী বছর। এমন কথা জানিয়ে হাইকমিশনার বলেন, প্রকল্পটি দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি চালু হলে এ এলাকার কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
শওকত আলী বাবু/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে