ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু

প্রকাশিত: ০৩:৫২ এএম, ১৪ জানুয়ারি ২০১৭

বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার দিবাগত রাতে আরও এক মুসল্লি মারা গেছেন।

বিশ্ব ইজতেমার মুরব্বি গিয়াস উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বার্ধক্যজনিত রোগে বাহ্মণবাড়িয়ার তারা মিয়া (৬০) নামের এক মুসল্লি মারা গেছেন। গত বৃহস্পতিবার তিনি ইজতেমাস্থলে যান। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

এনিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ৭ মুসল্লির মৃত্যু হয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএআর/পিআর