গুলি ছুড়ে উল্লাস : সেই মেয়রকে শোকজ
সরকারি বিধি অমান্য করে ভাতিজির বিয়েতে শর্টগানের গুলি ছুড়ে উল্লাস করা ভেড়ামারা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানাকে শোকজ করেছে জেলা প্রশাসক।
এছাড়া কেনো তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে না তা জানতে চেয়ে এক সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। রোববার বিকেলে কারণ দর্শানোর এ নোটিশটি মেয়রের কাছে পাঠানো হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান জানান, জানমালের নিরাপত্তা রক্ষা ছাড়া লাইসেন্সকৃত অস্ত্র থেকে কোনো অবস্থাতেই গুলি ছোড়া যাবে না। পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা বিয়ের অনুষ্ঠানে লাইসেন্স করা শর্টগান থেকে গুলি ছুড়েছেন এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বিধি বহির্ভুক্তভাবে অস্ত্র ব্যবহার না করায় কেনো তার শর্টগানের লাইসেন্স বাতিল করা হবে না তা জানতে চেয়ে মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে হবে। যথাযথ জবাব দিতে না পারলে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি ভাতিজির বিয়ের অনুষ্ঠানে শর্টগানের গুলি ছুড়ে দেশব্যাপী সমালোচিত ভেড়ামারা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা। গুলি ছোড়ার এ দৃশ্য ফেসবুক লাইভে দেখানো হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
আল-মামুন সাগর/এএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ