কুড়িগ্রামে হস্ত ও কুটিরশিল্প মেলা
কুড়িগ্রামে মাসব্যাপী হস্ত ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে কুড়িগ্রাম সদরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলক সংলগ্ন মাঠে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম আজাদ।
মেলায় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হস্ত ও কুটিরশিল্পের অনেক সংগ্রহ রয়েছে। এ ছাড়া মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে শিশুদের জন্য নাগরদোলা, দোলনা, গাড়ি খেলা ও খেলনা ট্রেন ভ্রমণ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, পৌর কমিশনার রোস্তম আলী প্রমুখ।
জেলা প্রশাসন, তহুরা ডেকোরেটর ও প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় ৭৫টি স্টল অংশ নিয়েছে।
এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ