ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জ জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ০৯:১৬ এএম, ২১ জানুয়ারি ২০১৭

সম্মেলনের এক বছর পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে এক সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।  

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। ২০১৫ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।

কমিটিতে পদপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন,  অ্যাডভোকেট মো. আব্দুল হালিম, অ্যাডভোকেট মো. আতিয়ার রহমান মুন্সি, শিকদার নূর মোহাম্মদ দুলু, রনজিত কুমার গামা, মো. এনামুল হক, শেখ লুৎফর রহমান বাচ্চু, এম এ হাসান, এস এম ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আক্কাস আলী, সালাহউদ্দিন পান্না,  চৌধুরী খসরুল আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট, কাজী মেজবাহ উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাজি উদ্দিন খান রাজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী হারুনার রশীদ মিরন,  ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ রাকিব হোসেন, দফতর সম্পাদক মো. ইলিয়াস হক, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম দাউদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হরষিত বালা,  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার. এম এম আবুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার জাকির হোসেন খসরু,  যুব ও ক্রীড়া সম্পাদক শাহনাজ পারভিন লিপি, শিক্ষা ও মানব সম্পদ বিষায়ক সম্পাদক লতিফা জামাল চৌধুরী,  শিল্প ও বাণিজ্য সম্পাদক মৃনাল কান্তি রায় চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক ডা. আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার হোসেন মন্টু,  মো. বদরুল হাচান, শফিকুল আলম কাকন, উপ-দফতর সম্পাদক মো. রাজু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল সিকদার রবি ও কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ দাড়িয়া।

কার্যকরী সদস্যরা হলেন- আব্দুল হাই সিকদার, আব্দুর রউফ মোল্লা, শাহ্ আকরাম হোসেন, হাসমত আলি সিকদার,  মো. ফকরুল বাশার, এস এম মুনির হিটলার, কাজি লিয়াকত আলী, আবুল বাশার খায়ের, মো. মোক্তার হোসেন, এস এম হুমায়ূন কবীর, দেবাশীষ মজুমদার, শেখ মাসুদ আলী,  মোত্তাহিদুর রহমান শিরু, শেখ জামিল সরোয়ার, বিএম হাসান কবির ছানু, এইচ এম এইচ এম ওহিদুল ইসলাম, কামরুল হুদা মিল্টন, মো. এনায়েত হোসেন, শেখ নাসিমুল গণি, আব্দুল জলিল খান, মাহমুদ হোসেন দীপু, হুমায়ূন কবির শিকদার, আমিনুর রহমান চৌধুরী টিকু, এম এম নাসির আহমেদ, মো. সিরাজুল ইসলাম, রেশমা আক্তার হাসি, এস এম শাহ আলম, বাবুর আক্তার বাবলা, এম এ খায়ের, মো. রউফুন আমিন, বিএম শাহিন, শেখ হাসমত আলী, ফজলুর রহমান মিলু ও শেখ তৈয়াবুর রহমান।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/জেআইএম