গাজীপুরে বাসে আগুন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক আহত হবার জেরে বিক্ষুদ্ধ সহকর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে চন্দ্রা-নবীনগর সড়কের মহানগরের জিরানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিতের নাম শাহিন (৩০)। তিনি স্থানীয় হামিম গ্রুপের সোয়েটার কারখানার শ্রমিক। তার বাড়ি পাবনায়।
জয়দেপুর থানার চক্রবর্তী ফাড়ির এএসআই মোশরেফুল ইসলাম জানান, পাবনাগামী আরিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সকাল পৌনে ৮টার দিকে উল্টো পথে (রং সাইড) যাবার সময় জিরানীবাজার এলাকায় কারখানাগামী শাহিনকে থাক্কা দেয়। এতে তিনি গুরুতর হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই খবর পেয়ে সহকর্মীরা বাসটি আটক করে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। আগুনে বাসের মালামল ও সিটসহ অধিকাংশ পুড়ে যায়।
কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আজমল হোসেন জানান, গুরুতর আহতাবস্থায় শাহিনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী