বেগমগঞ্জে গুলি ও ককটেলসহ গ্রেফতার ২
নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে শাহজাহান (৩০) ও জুয়েল রানা (২৭) নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, তিনটি ককটেল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে উপজেলার ছয়ানী ইউনিয়নের তালেবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, শাহজাহান (৩০) ও জুয়েল রানা (২৪)। র্যাব-১১ সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্প সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মঙ্গলবার ভোরে র্যাব সদস্যরা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তালেবপুর গ্রামের নুর নবীর বাড়িতে অভিযান চালায়। এ সময় মো. জুয়েল রানাকে গ্রেফতার করে। পরে তার স্বীকরোক্তি মতে ঘরের খাটের নিচ থেকে তিনটি ককটেল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
পরে র্যাব সদস্যরা রেজাউল হকের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহাজাহানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। এ ছাড়া তাদের নামে অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
মিজানুর রহমান/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মণিরামপুরবাসীকে ভবদহের অভিশাপ থেকে মুক্তি দিতে চান এমপি এনামুল
- ২ এমপির আশ্বাসে বাড়ি ফিরে রক্তাক্ত বাহাউদ্দিন এখন হাসপাতালে কাতরাচ্ছেন
- ৩ রঙের বিষে নীল হচ্ছে গড়াই, স্বাস্থ্যঝুঁকিতে শ্রমিকরা
- ৪ ঈদে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা, হিমশিম মধ্যবিত্তরা
- ৫ ‘কলসবন্ধন’ করে সুপেয় পানির দাবি জানালেন উপকূলবাসী