বাগেরহাটে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেফতার
বাগেরহাটের কচুয়ায় অভিযান চালিয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আব্দুল আলী মোল্লাকে (৭৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের উদানখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল আলী মোল্লা কচুয়া উপজেলার উদানখালী এলাকার মৃত হোসেন মোল্লার ছেলে। মঙ্গলবার রাতেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মধ্যে রাজাকার আব্দুল আলী মোল্লাকে ঢাকায় নেয়া হয়।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম মোল্লা বলেন, আটক আব্দুল আলী মোল্লা ১৯৭১ সালের ২৩ মার্চ সকাল ১০টায় একই এলাকার উকিল উদ্দিন মাঝিকে বাড়ি থেকে ধরে নিয়ে বাড়ির সামনে তৎকালীন আলীপুর সংলগ্ন উদানখালী কাঠেরপুলের উপর অমানুষিক নির্যাতন করে হত্যা করে।
পরে ২০০৯ সালের ২৮ জুন উকিল উদ্দিন মাঝীর স্ত্রী বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কচুয়া উপজেলার উদানখালী গ্রামের বাড়ি থেকে আব্দুল আলীকে গ্রেফতার করা হয়।
শওকত বাবু/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে