আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বন্ধের দিন আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুইদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে বন্দর সূত্র জানিয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেদেশের ব্যাবসায়ীদের অনুরোধে বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখে হয়েছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যুবদল নেতা কামাল হত্যা, বিএনপি-যুবদল নেতাসহ ৬ জনকে আসামি
- ২ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
- ৩ ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ
- ৪ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার
- ৫ মন্ত্রী-এমপিরা তিন ঘণ্টাও ঘুমান না: সংস্কৃতি মন্ত্রী