ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামায়াত নেতা সুবহানকে কাশিমপুর থেকে ঢাকায় স্থানান্তর

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৫ মার্চ ২০১৫

বুকে ব্যাথার চিকিৎসা নিতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের  নেতা মাওলানা আব্দুস সুবহান মোল্লাকে (৮৬) গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে বুধবার দুপুরে  রাজধানী ঢাকা  কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সেখান  থেকে রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

কাশিশপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার ফরিদুর রহমান জানান, আব্দুস সুবহান বুকে ব্যাথাসহ শারিরিক বিভিন্ন সমাস্যায় ভুগছিলেন । পরে মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে বোর্ড বসিয়ে বিশেষজ্ঞরা উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরামর্শ দেন । তাদের পরামর্শে বুধবার দুপুর আড়াইটার  দিকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ১৫দিন আগে তিনি ঢাকার কারাগার  থেকে এ কারাগারে স্থানান্তরিত হয়েছেন। তার হৃদরোগ ছাড়াও চোখে কম দেখা কানে কম শোনার রোগ রয়েছে।  

এসএইচএ/এমএস